ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ-দশমাইলে সড়ক দূর্ঘটনায় দুইজন আহত হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে দশমাইল যাত্রী ছাউনির নিকটে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বিল্লাহ হোসেনের ছেলে অন্তর (২২) একজন আলমসাধু চালক। রবিবার ডাকবাংলা থেকে ফেরার পথে দশমাইল যাত্রী ছাউনির নিকট পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি রড বহনকারী পাখিভ্যানের সাথে ধাক্কা লাগে। এ সময় আলমসাধু চালক অন্তর ও তার গাড়িতে থাকা যাত্রী একই গ্রামের সাবান আলীর ছেলে নাজমুল হোসেন (২৮) গাড়ি থেকে পড়ে গুরতর আহত হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
