হাটবোয়ালিয়ায় রাতের আঁধারে ৩ লাখ টাকার ষাঁড় চুরি

আপলোড তারিখঃ 2026-09-16 ইং
হাটবোয়ালিয়ায় রাতের আঁধারে ৩ লাখ টাকার ষাঁড় চুরি ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় রাতের আঁধারে প্রবাসী মানিকের প্রায় ৩ লাখ টাকা মূল্যের অস্ট্রেলিয়ান জাতের একটি ষাঁড় গরু চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার নগরবোয়ালিয়া মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সকালে গোয়ালঘরে গরুটি না পেয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।


ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মানিকের বাড়ির গোয়ালঘরে দীর্ঘদিন ধরে শখ ও যত্নের সঙ্গে অস্ট্রেলিয়ান জাতের ষাঁড়টি লালন-পালন করা হচ্ছিল। পরিবারের সদস্যরা নিয়মিত গরুটির দেখাশোনা করতেন। বর্তমানে গরুটির বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে গরুটিকে গোয়ালঘরে রেখে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গোয়ালঘর থেকে গরুটি চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের।


মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গরুটি দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের বাড়ি, মাঠ-ঘাট, রাস্তা ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও গরুটির সন্ধান না পেয়ে একপর্যায়ে নিশ্চিত হন যে, গরুটি চুরি হয়েছে। এতে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।


স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে রাতের বেলায় গবাদিপশু চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে কৃষক ও গরু পালনকারীরা তাদের গবাদিপশুর নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তাদের ধারণা, সংঘবদ্ধ চোরচক্র সুযোগ বুঝে গভীর রাতে গোয়ালঘর থেকে গরুটি নিয়ে যেতে পারে।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল জানান, গরু চুরির বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। পাশাপাশি হাটবোয়ালিয়া এলাকায় রাতের টহল জোরদার রাখার বিষয়েও তিনি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)