আলমডাঙ্গায় ইয়াবা-গাঁজাসহ তরুণী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-09-15 ইং
আলমডাঙ্গায় ইয়াবা-গাঁজাসহ তরুণী গ্রেপ্তার ছবির ক্যাপশন:


আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে নিশিতা ইয়াসমিন ঐশী (১৯) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ৬৩ হাজার টাকা এবং চারটি ব্যবহৃত পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তিনি আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের সরদারপাড়ার মীর সাইদুর ইসলাম খোকনের মেয়ে। বর্তমানে তিনি আলমডাঙ্গার এরশাদপুরের মাগুরাপাড়ায় ওসমান আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন মোল্লা সঙ্গীয় অফিসার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে পৌরসভার রাধিকাগঞ্জ পৌর পশুরহাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রাধিকাগঞ্জ পৌর পশুরহাট সংলগ্ন মো. রফিকুল ইসলামের বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে নিশিতা ইয়াসমিন ঐশিকে গ্রেপ্তার করা হয়। 


পরে গ্রেপ্তার তরুণীর কাছ থেকে উদ্ধার হওয়া ১৮ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা, নগদ ৬৩ হাজার টাকা ও চারটি পুরাতন ব্যবহৃত মোবাইল ফোন জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে পুলিশ।


আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বানী ইসরাইল বলেন, তরুণীর কাছ থেকে ১৮ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা, নগদ ৬৩ হাজার টাকা ও চারটি পুরাতন ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)