ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ-ইনসুলিন রাখায় হিজলগাড়ীর সুমি ফার্মেসিকে জরিমানা

আপলোড তারিখঃ 2026-09-15 ইং
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ-ইনসুলিন রাখায় হিজলগাড়ীর সুমি ফার্মেসিকে জরিমানা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী ও ডিঙ্গেদহ এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন রাখার দায়ে একটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে হিজলগাড়ী এলাকার মো. আশরাফুল আলমের মালিকানাধীন মেসার্স সুমি ফার্মেসিতে ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ব্লাড ব্যাগ ও ইনসুলিন সংরক্ষণ করতে দেখা যায়। এ ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।


অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশু খাদ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)