কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2017-11-27 ইং
কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বাল্য বিবাহ রোধকল্পে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের তিন বছর মেয়াদী জেলা উন্নয়ন পরিকল্পনার অংশ হিসাবে বাল্য বিবাহ রোধকল্পে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশের তুলনায় আমাদের দেশে বাল্যবিবাহের হার বেশি; সেদিক দিয়ে চুয়াডাঙ্গার অবস্থান সেরা দশের মধ্যেই। বর্তমানে প্রায় ৬৫% নারী যাদের ১৮ বছরের আগেই বিয়ে হয় এরমধ্যে সাড়ে ৩২% শতাংশ কিশোরীরা রয়েছে তাদের বয়স ১৫-১৯ বছরের মধ্যে। ২০-২৪ বছর বয়সী ২৯% নারী রয়েছেন তাদের ১৫ বছরের আগেই বিয়ে হয়। বাল্য বিবাহ সমাজের ব্যাধি। বাল্য বিয়ের ফলে শিশুরা বাল্যকাল এবং শিশু অধিকার থেকে বঞ্চিত হয়। বাল্য বিবাহ রোধে আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন ও প্রতিবাদ গড়ে তুলতে হবে।’ জেলা প্রশাসক আরো বলেন, ‘কোথাও বাল্য বিবাহ হচ্ছে এমন সংবাদ পেলে জেলা প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। যার ফলে অনেকাংশে বাল্য বিবাহ প্রতিরোধ করা গেলেও পুরোপুরি নির্মূল করা যায়নি। এবার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন করা হবে; যা বাল্য বিবাহ নির্মূলে সরাসরি ভূমিকা রাখবে।’ জেলা প্রশাসন ও ব্রাক আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা ব্রাক প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)