বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সুমুরদিয়ার দরুদ গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-09-15 ইং
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সুমুরদিয়ার দরুদ গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মো. দরুদ হোসেন (৫২) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দরুদ হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সুমুরদিয়া গ্রামের মৃত আল আমিনের ছেলে। গত রোববার রাত ১২টা ৩৫ মিনিটের দিকে সুমুরদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, সদর থানার এসআই মহাদেব বাছাঁড় সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এলাকায় অভিযান চালিয়ে মামলার তদন্তে প্রাপ্ত আসামি দরুদ হোসেনকে গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলাটির এফআইআর নম্বর-১৫ এবং জিআর নম্বর-১৭২। মামলায় দণ্ডবিধির ১৪৩/১১৪/৩২৩/৩২৪/৩২৬ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)