ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা ডায়াগনস্টিক মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আখিতাঁরা ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডা. তরিকুল ইসলামকে সভাপতি এবং আকিক ডায়াগনস্টিক সেন্টারের মালিক মফিজুর রহমান মনাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত শনিবার রাত ৮টায় চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট চক্ষু হাসপাতালের নিচতলায় জেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন হাছুমা ডায়াগনস্টিক সেন্টারের মালিক হাসিবুল রেজা শামীম এবং সহসভাপতি হয়েছেন সিডিএম ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডা. মোহাইমিনুল ইসলাম সাতিল।
সহ-সাধারণ সম্পাদক পদে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক শহিদুল ইসলাম (লাল্টু), কোষাধ্যক্ষ পদে মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের মালিক এএইচএসএমএম কামাল তুহিন, সাংগঠনিক সম্পাদক পদে আস্থা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোস্তাফিজুর রহমান কনক, প্রচার সম্পাদক পদে প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবুল হোসেন এবং সহ-প্রচার সম্পাদক পদে সেবা ডায়াগনস্টিক সেন্টারের মালিক শিমুল হোসেন দায়িত্ব পেয়েছেন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন সনো সেন্টারের মালিক বদর উদ্দিন, সানরাইজ ডায়াগনস্টিক সেন্টারের মালিক সামসুল আলম বাবু, কেয়ার অ্যান্ড কিউর সেন্টারের মালিক আবু ওমর সালেহীন, সৃতি প্যাথলজির মালিক ডা. আব্দুর রহমান, হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারের মালিক রোকনুজ্জামান ও তিসা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোতালেব। পাশাপাশি আলমডাঙ্গা, দর্শনা, দামুড়হুদা ও জীবননগর এলাকার প্রতিনিধিদের সদস্য করা হয়েছে।
এদিকে সমিতির উপদেষ্টা পরিষদে রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ, সিরাজুল ইসলাম মনি, ডা. হাসানুজ্জামান নুপুর, অ্যাডভোকেট আহসান আলী, ডা. রফিক, আব্দুল হাদীদ জিতু, নুর আলম আকাশ ও সহিদুল হক বিশ্বাস।
কমিটি গঠনের অনুষ্ঠানে জেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা উপস্থিত ছিলেন।
