ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি পুনরায় নির্বাচিত হয়েছেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আইটি সম্পাদক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হারুন অর-রশিদ। পদাধিকারবলে সদস্যসচিব নির্বাচিত হয়েছেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুর রহমান, অভিভাবক সদস্য মোল্লা. মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, শিক্ষক প্রতিনিধি আবু সাঈদ।
গত ১৩ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর অঞ্চলের বিদ্যালয় পরিদর্শক মু: এনামুল কবির স্বাক্ষরিত এডহক কমিটির লিখিত অনুমোদন দেন। কমিটির অনুমোদন হওয়ায় নব-নির্বাচিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুনরায় নবনির্বাচিত সভাপতি হারুন অর-রশিদ।
আরও বক্তব্য দেন অভিভাবক সদস্য মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, শিক্ষক প্রতিনিধি আবু সাঈদ। সভা শেষে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাফিয়া খাতুনের নেতৃত্বে সকল শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত সকলের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
