জীবননগরে বাড়ি নির্মাণে বাধা, দেয়াল ভাঙচুরের অভিযোগ

আপলোড তারিখঃ 2026-09-14 ইং
জীবননগরে বাড়ি নির্মাণে বাধা, দেয়াল ভাঙচুরের অভিযোগ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার হরিহরনগরে বাড়ি নির্মাণে বাধা ও নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। গতকাল রোববার সকাল ৯টার দিকে উপজেলার হরিহরনগর মসজিদপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী জিয়াউর রহমান।

জিয়াউর রহমানের অভিযোগ, তাঁর ছয় শতক জমিতে বাড়ি নির্মাণের কাজ চলছে। রোববার সকালে রাজমিস্ত্রিরা ঘরের দেয়াল নির্মাণ শুরু করলে প্রতিবেশী রবজেল, তাঁর স্ত্রী এমেলা, ছেলে আরিফ ও ছেলের স্ত্রী মিতা সেখানে এসে কাজে বাধা দেন। একপর্যায়ে তাঁরা নির্মাণাধীন দেয়াল ভেঙে দেন বলেও অভিযোগ করেন তিনি।

জিয়াউর রহমান বলেন, ‘আমি নিয়ম মেনে জমির সীমানা থেকে আরও দুই-তিন ফুট জায়গা ছেড়ে ঘর নির্মাণ শুরু করেছি। এরপরও তারা ওই জমি নিজেদের দাবি করে নির্মাণকাজে বাধা দেয় এবং দেয়াল ভেঙে কাজ বন্ধ করে দেয়।’

তিনি আরও বলেন, ‘তিন মাস আগেও তারা আমাদের ঘর ভেঙে দিয়েছিল। ওই ঘটনায় আমরা আদালতে মামলা করেছি। মামলাটি বর্তমানে থানা পুলিশের কাছে তদন্তাধীন। এর মধ্যেই আবারও তারা বাড়ি নির্মাণের কাজে বাধা ও ভাঙচুর করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

এ বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)