চুয়াডাঙ্গায় মতবিনিময় সভায় অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী এমপি

মহিলা দলকে সুসংগঠিত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে

আপলোড তারিখঃ 2026-09-13 ইং
চুয়াডাঙ্গায় মতবিনিময় সভায় অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী এমপি ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলার দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য ও বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।


অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংগঠন। সংগঠনের গুরুত্ব অনুধাবন করে আপনাদের কর্মযজ্ঞ ঠিক করতে হবে। নানা সীমাবদ্ধতার কথা উঠে এসেছে, সেগুলো নিরসনের জন্য চেষ্টা করা হবে।’


তিনি আরও বলেন, ‘আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে মহিলাদের জন্য নির্ধারিত জায়গাগুলোতে যেন বিজয়ী হয়ে আসতে পারেন, সে লক্ষ্যে কাজ শুরু করে দেন। দল থেকে একক প্রার্থী থাকবে, বিদ্রোহী প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের মাধ্যমে মহিলা দলকে সুসংগঠিত করতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি আপনাদেরও নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমতো দায়িত্ব পালনে সচেতন থাকতে হবে।’
চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন্নাহার রিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি ও পৌর কাউন্সিলর শেফালী খাতুন।


সভায় বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা খাতুন, সিনিয়র যুগ্ম সম্পাদক ছালমা জাহান পারুল, সাংগঠনিক সম্পাদক নাসরিন পারভিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক তেজেরা খাতুন, আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের আহ্বায়ক রিফাত সুলতানা বহ্নি, সদস্যসচিব রেহানা পারভীন, আলমডাঙ্গা পৌর মহিলা দলের আহ্বায়ক জিনিয়া খাতুন, জীবননগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক পেয়ারা খাতুন, দর্শনা থানা মহিলা দলের সদস্যসচিব বেবি খাতুন, জেলা মহিলা দলের নেত্রী রহিমা খাতুন ও ফেরদৌসি লাকী প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)