ছবির ক্যাপশন:
জীবননগরের সন্তান মাওলানা আব্দুল কাদের জিহাদী মাজালিসুল মুফাসসীরিনের খুলনা বিভাগীয় সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। তিনি জীবননগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজিজুল হকের ছেলে। গতকাল শনিবার বেলা ১০টায় কুষ্টিয়া শহরের নিকেতন হলরুমে মাজালিসুল মুফাসসীরিনের খুলনা বিভাগীয় কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে খুলনা বিভাগের ১০ জেলার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন মাজালিসুল মুফাসসীরিনের খুলনা বিভাগীয় সভাপতি প্রিন্সিপাল মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের পাঠাগার সম্পাদক মাওলানা আব্দুল মান্নান আনসারী। মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসীন। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সহসভাপতি মাওলানা আব্দুল হালিম।
সভায় সর্বসম্মতিক্রমে প্রিন্সিপাল মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদকে সভাপতি এবং মাওলানা আব্দুল কাদের জিহাদীকে সেক্রেটারি করে মাজালিসুল মুফাসসীরিনের খুলনা বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন মাওলানা আব্দুল হালিম, মুহাদ্দিস মনিরুজ্জামান ও অধ্যক্ষ আহমদ আলী। সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আবু জর গিফারী ও মাওলানা মনিরুল ইসলাম বিলালী।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন লাল, সহসম্পাদক মাওলানা মনোয়ার হোসেন মোমিন, অর্থ সম্পাদক মাওলানা আজিজুল হক জিহাদী, প্রচার সম্পাদক ডাক্তার হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক কবির বিন সামাদ এবং সমাজকল্যাণ সম্পাদক এফ এম জাহাঙ্গীর নির্বাচিত হয়েছেন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন মাওলানা জুলফিকার আল মাহমুদ, মাওলানা জুলফিকার আলী ও আখতারুজ্জামান।
মাওলানা আব্দুল কাদের জিহাদী নতুন দায়িত্ব পাওয়ায় জীবননগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
