ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার নূরনগর কলোনির বাসিন্দা মোছা. আসমানী বেগমের তিন বছর বয়সী মেয়ে মাবিয়া খাতুন গুরুতর চোখের সমস্যায় ভুগছে। তার চোখের লেন্সে সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত উন্নত চিকিৎসা না হলে শিশুটির রেটিনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
মাবিয়ার মা আসমানী বেগম একজন আর্থিকভাবে অসচ্ছল নারী। মেয়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য দ্রুত আর্থিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
অসহায় মা আসমানী বেগম মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। মাবিয়ার চিকিৎসায় সহযোগিতা করতে চাইলে তার মা মোছা. আসমানী বেগমের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। যোগাযোগ: ০১৯৮১-১৭৩৩৬৭, বিকাশ নম্বর: ০১৫৮০-৭০৪২২২। -(বিজ্ঞপ্তি)
