দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোর রাসেলের মৃত্যু

আপলোড তারিখঃ 2026-09-13 ইং
দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোর রাসেলের মৃত্যু ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার বেড়বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রাসেল (১৫) বেড়বাড়ি গ্রামের সাইদুর রহমানের ছেলে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার বেড়বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দামুড়হুদা উপজেলা বেড়বাড়ি গ্রামের সাইদুর রহমানের ছেলে রাসেল দুপুরে মাঠ থেকে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছিল। বাড়ির গেটে পৌঁছানোর সময় হাতে থাকা হাঁসুয়া নিজ দোকানে টানা বৈদ্যুতিক লাইনের তারে স্পর্শ লাগে। এতে তার কেটে গিয়ে রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ছেলেটি মারা গেছে। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।"


এদিকে রাসেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরে মরদেহ দেখতে তার বাড়িতে স্থানীয় লোকজনের ভিড় জমে। মাগরিবের নামাজের পর লাশের জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।


দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)