ছবির ক্যাপশন:
বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাইটিভির ঝিনাইদহ ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক সরোয়ার হোসেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিষ্ঠা, দক্ষতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন সরোয়ার হোসেন। বিভিন্ন গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে তিনি সুনাম অর্জন করেছেন। তাঁর কর্মদক্ষতা ও অভিজ্ঞতার মূল্যায়ন করেই মাইটিভি কর্তৃপক্ষ তাঁকে ঝিনাইদহ ব্যুরো প্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছে বলে জানা গেছে।
এদিকে, তাঁর নিয়োগে অভিনন্দন জানিয়ে প্রেসক্লাব মহেশপুরের সাধারণ সম্পাদক বলেন, সরোয়ার হোসেন একজন দক্ষ, সাহসী ও আপসহীন সাংবাদিক। তাঁর এই নতুন দায়িত্ব স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার ও সমস্যার কথা আরও জোরালোভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় সাংবাদিক সরোয়ার হোসেন মাইটিভি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পেশাগত দায়িত্ব পালনে আমি সবসময় সত্য ও বস্তুনিষ্ঠতার পক্ষে কাজ করেছি। নতুন এই দায়িত্ব আমার কাজের পরিধি ও জবাবদিহিতা আরও বাড়িয়ে দিয়েছে। অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
