চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

প্রশাসন ও নেতাকর্মীদের অভ্যর্থনায় সিক্ত

আপলোড তারিখঃ 2026-09-13 ইং
চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় এসে পৌঁছেছেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। গতকাল শনিবার রাত ৯টার দিকে তিনি চুয়াডাঙ্গা সার্কিট হাউজে এসে পৌঁছান। এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা বিএনপির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।


আজ রোববার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ উপলক্ষে তিনি চুয়াডাঙ্গা সফরে এসেছেন।
সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ৮টায় গার্ড অব অনার গ্রহনের পর তিনি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেবেন। পরে বেলা ৩টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


গতকাল শনিবার রাতে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে মন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. তারিক-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হুমায়ুন কবির, সহকারী কমিশনার এ. এস. এম. আব্দুর রউফ শিবলু, মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ এবং জেলা কালচারাল অফিসার সাইফুল ইসলাম মিলন।


এছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জেলা যুবদলের সভাপতি শরীফুজ্জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান ও ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। 


এসময় সদর উপজেলা যুবদলের সভাপতি মতিউর রহমান মিশর, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হাজীসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)