আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির নির্বাচন

সভাপতি বাবলু, সাধারণ সম্পাদক রুবেল

আপলোড তারিখঃ 2026-09-13 ইং
আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির নির্বাচন ছবির ক্যাপশন:

জমকালো আয়োজনের মধ্যদিয়ে আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে গণনা করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।


নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকের আব্দুস সামাদ বাবলু ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী খন্দকার গোলাম আজম বিটু চাকা প্রতীকে পেয়েছেন ৪৯ ভোট। সহসভাপতি পদে মাছ প্রতীকের এনামুল হোসেন সাবু ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকের হাবিবুর রহমান রুবেল ৬৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।


এছাড়া সহসাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মাহমুদ তুর্য, কোষাধ্যক্ষ পদে শামীম, সাংগঠনিক সম্পাদক পদে মেহেদী হাসান, প্রচার সম্পাদক পদে আমিরুল এবং ক্রীড়া সম্পাদক পদে আব্দুস সালাম নির্বাচিত হয়েছেন। ধর্মবিষয়ক সম্পাদক পদে রবিউল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কার্যকরী সদস্য পদে আরিফুল ইসলাম, জাহিদুল জাহিদ, মোস্তাফিজুর লিটন ও সজীব আহমেদ নির্বাচিত হয়েছেন।


নির্বাচন ঘিরে সকাল থেকেই গার্মেন্টস মালিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্ধারিত সময় পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। পরে নির্বাচন পরিচালনাকারীরা চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
নবনির্বাচিত কমিটির নেতারা গার্মেন্টস মালিকদের স্বার্থ সংরক্ষণ এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)