চুয়াডাঙ্গায় সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2026-09-12 ইং
চুয়াডাঙ্গায় সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’-এর ১৬৩২তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় পরিষদের নিজস্ব কার্যালয় ‘কুঞ্জ আফিয়েত’ এ আসর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সঞ্চালনায় ছিলেন মিম্মা সুলতানা মিতা।


অনুষ্ঠানে স্বরচিত গল্প কবিতা পাঠ করেন হারুন অর রশিদ, মরিয়ম সুলতানা ভুবন, কাজল মল্লিক, বনলতা, মর্জিনা খাতুন, মো. আব্বাস উদ্দীন,  কাজল মাহমুদ, হোসেন মোশাররফ, মিম্মা সুলতানা মিতা, ইদ্রিস মন্ডল, গোলাম কবীর মুকুল, পূর্ণিমা সাহা, মো. জহির রায়হান, শহিদুল ইসলাম ও হুমায়ুন কবীর। কাজী নজরুল ইসলামের কান্ডারী হুশিয়ার কবিতাটি আবৃত্তি করেন সরদার আলী হোসেন।


পাঠকদের লেখা ও সাহিত্য নিয়ে গঠনমূলক আলোচনা ও পরামর্শ প্রদান করেন বিশিষ্ট আলোচক, চুয়াডাঙ্গা জেলার গর্ব সাহিত্য পরিষদের উপদেষ্টা ড. মুন্সি আবু সাইফ, ইকবাল আতাহার তাজ, সরদার আলী হোসেন, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল ও মো. সহিদুল হক বিশ্বাস। অনুষ্ঠানের মাঝে কবি শেখ পিণ্টু সম্পাদিত আলোচিত সাহিত্য পত্রিকা ‘শব্দসারি’র সেপ্টেম্বর সংখ্যা কবি লেখক সাহিত্যানুরাগীদের মাঝে বিতরণ করা হয়।


সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ আসরের ১৬৩২তম পর্বের সফল সমাপ্তি ঘটে। চুয়াডাঙ্গার স্থানীয় কবি ও সাহিত্যিকদের এই মিলনমেলায় হোসেন মোহাম্মদ ফারুক, জিএম জোয়ার্দারসহ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)