হাটবোয়ালিয়ায় বিএনপি নেতা মরহুম ওসমান গনি স্মরণে

দোয়া ও সাংগঠনিক মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2026-09-12 ইং
হাটবোয়ালিয়ায় বিএনপি নেতা মরহুম ওসমান গনি স্মরণে ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া-নগবোয়ালিয়া ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মরহুম ওসমান গনি স্মরণে দোয়া ও সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় হাটবোয়ালিয়া-নগবোয়ালিয়া ৩ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এ দোয়া ও সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি দিরাজ বিশ্বাস সভাপতিত্ব করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন লাড্ডু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম ঝণ্টু, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন, সহসভাপতি আইয়ুব কসাই, আজিবার রহমান কালু, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা ও সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন।


এছাড়াও অনুষ্ঠানে যুবদল নেতা ইসরাফুল ইসলাম, উজ্জ্বল, তারিকুল, রতন, রাজা, ইয়ারুল, জিয়ারুল, আশরাফুল মাস্টার, ডালিম, জুয়েল, মিজান, মকলেস ও সিদ্দিকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সভায় মরহুম ওসমান গনির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করা হয়। বক্তারা তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে নেতা-কর্মীদের মধ্যে মতবিনিময় করা হয়।


পরে মরহুম ওসমান গনির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আজমোত মাস্টার। অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক সহযোগিতা করেন হাটবোয়ালিয়া-নগরবোয়ালিয়া ৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি কামাল হোসেন মিস্ত্রি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)