ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে মরহুম কাউন্সিলর লিটনের স্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচন থেকে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে নিজের প্রার্থীতা প্রত্যাহার করলো বিএনপি নেতা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমূল হাবিব সেলিম। ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর পদে সাবেক কাউন্সিলর মরহুম নাজমুস সালেহীন লিটনের স্ত্রী নাজরিন পারভীনকে সমর্থন জানিয়ে তার পক্ষে কাজ করার প্রত্যয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দের সিদ্ধান্ত মেনে নেন সেলিমূল হাবিব সেলিম। তকাল রাত ৭টায় চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেট অবস্থিত জেলা বিএনপি কর্যালয়ে বিএনপি নেতাবৃন্দের উপস্থিতে পৌরসভার ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর পদে সাবেক কাউন্সিলর নাজমুস সালেহীন লিটন’র স্ত্রীর পক্ষে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, বিএনপি নেতা বাবুর আলী (কালু), হাজ্বী শফিয়ার রহমান শফি, সুশিল কুমার, ডা. মকলেছুর রহমান মকলেছ, আঃ গণি, ডা. আলম, কবির, ইমরুল হাসান ফটিক, টুটুল, রাকিব মহলদার, আবু ও রিন্টু মহলদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি সদস্য আবু বক্কর সিদ্দিকি আবু, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক আবু কালাম আজাদ, মনিরুজ্জামান লিপ্টন, আব্দুর রাজ্জাক ঝন্টু উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমূল হাবিব সেলিম বলেন, চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সাবেক কাউন্সিলর নাজমুস সালেহীন লিটন মৃত্যুকালে স্ত্রীসহ ৪র্থ শ্রেণীর ছাত্রী পড়–য়া একমাত্র কন্যা রেখে গেছেন। তাই অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে সাবেক কাউন্সিলর নাজমুস সালেহীন লিটনের পরিবারের ভবিষ্যৎ চিন্তা করে মানবিক কারণে মরহুমের স্ত্রী নাজরিন পারভীনকে সমর্থন জানিয়েছে জেলা বিএনপি। আমি যেহেতু বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত তাই দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছি। এদিকে, চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর পদে প্রয়াত কাউন্সিলর নাজমুস সালেহীন লিটনের স্ত্রী মোছা: নাজরিন পারভীন গতকাল জেলা নির্বাচন অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এই সময় উপস্থিত ছিলেন প্রয়াত কাউন্সিলের শিশু কন্যা রোজা, ভাই ইমন, শিমুল, বড় ভাবী নিগার সুলতানা ও বড় বোন নাছরিন পারভিন মিলি।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওর্য়াড কাউন্সিলর নাজমুস সালেহীন লিটন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। শুন্য হয়ে যাই ৩নং ওর্য়াডের কাউন্সিলর পদ। স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০(৩) অনুযায়ি চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং সাধারণ আসনের কাউন্সিলর পদে উপ-নির্বাচনের উদ্দেশ্যে নির্বাচন কমিশনের পত্র আসে চুয়াডাঙ্গা জেলা র্নিবাচন অফিসারের কাছে। জেলা নির্বাচন অফিসার রাজু আহমেদ গত ১৩ই নভেম্বর নির্বাচনী সময়সূচী ধার্য করে গণবিজ্ঞপ্তি জারি করেন।