মেহেরপুরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিলের অনুদান বিতরণ

আপলোড তারিখঃ 2026-09-11 ইং
মেহেরপুরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিলের অনুদান বিতরণ ছবির ক্যাপশন:

মেহেরপুরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রত্যাশী মানুষের মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল ‎বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ৭৯ জনের মাঝে ১ লাখ ৭৯ হাজার টাকা অনুদান হিসেবে বিতরণ করা হয়।


‎অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অর্থ তুলে দেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়। এসময় তিনি বলেন, জেলা প্রশাসনের স্বেচ্ছাধীন তহবিল থেকে বিভিন্ন সময়ে অসহায় ও প্রয়োজনগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।


‎    জেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, অনুদানের অর্থ তাদের প্রয়োজন মেটাতে কিছুটা হলেও সহায়ক হবে। ‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদারসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)