অনিয়মের দায়ে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপলোড তারিখঃ 2026-09-11 ইং
অনিয়মের দায়ে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:



প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে মূল্যতালিকা না রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কার্পাসডাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলম। এতে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার নিলিমা আক্তার হ্যাপী। অভিযানে দামুড়হুদা মডেল থানা-পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কার্পাসডাঙ্গা বাজারে মূল্যতালিকা না রেখে এবং অস্বাস্থ্যকর পরিবেশে গরু, ছাগল ও মুরগির মাংস বিক্রি করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। পরে মূল্যতালিকা না রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ধারায় কার্পাসডাঙ্গা গ্রামের ফকির মোহাম্মদের ছেলে আনারুলকে ২ হাজার টাকা এবং একই গ্রামের আজগার আলীর ছেলে আক্তারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান জনস্বার্থে নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)