ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার কেদারগঞ্জে নির্মাণাধীন ড্রেনের ভিতর পড়ে ছাত্রলীগ নেতা চন্দন আহত হয়েছে। গতকাল রবিবার বেলা ১২টার দিকে কেদারগঞ্জ জেলখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, গতকাল জীবননগর উপজেলার উথলী গ্রাম মাঝপাড়ার মৃত অমেদুল ইসলামের ছেলে ও উথলী ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আক্তারুজ্জামান চন্দন (২০) মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গায় পৌর কলেজে আসছিল। পথিমধ্যে সে চুয়াডাঙ্গা সদর উপজেলার কেদারগঞ্জ জেলখানার নিকট পৌছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে নির্মাণাধীন ড্রেনের ভিতরে পড়ে যায়। স্থানীয় পথচারীরা তাকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত ছাত্রলীগ নেতা চন্দনকে দেখতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক মেহেজাবিন মুস্তাকিন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফায়জুর রহমান খান নয়ন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকিসহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা।
