জয়রামপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আপলোড তারিখঃ 2026-09-10 ইং
জয়রামপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি ও শিক্ষার মানোন্নয়নবিষয়ক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনছুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম।
সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের শতভাগ বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। সন্তান বিদ্যালয়ে যাওয়ার কথা বলে অন্য কোথাও যাচ্ছে কি না, সেদিকেও অভিভাবকদের নজর রাখতে হবে।


বক্তারা আরও বলেন, নির্বাচনী পরীক্ষায় ভালো ফলাফল করতে শিক্ষার্থীদের এখন থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হলে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না। তাই কোনো ধরনের গাফিলতি না করে নিয়মিত পড়াশোনা করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।


অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাফিস আক্তার সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা পিয়ার মোহাম্মদ ও আব্দুল হক এবং যুবদল নেতা হুমায়ুন কবির ডাবলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)