হরিণাকুণ্ডুতে সন্ত্রাসীদের হামলায় ইউপি সদস্য নিহত

আপলোড তারিখঃ 2026-09-10 ইং
হরিণাকুণ্ডুতে সন্ত্রাসীদের হামলায় ইউপি সদস্য নিহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সন্ত্রাসীদের নৃশংস হামলায় মোলাম হোসেন (৫০) নামের এক ইউপি সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার ভায়না ইউনিয়নের কালিশংকরপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত মোলাম হোসেন কালিশংকরপুর গ্রামের মৃত আবুল মণ্ডলের ছেলে এবং ১ নম্বর ভায়না ইউনিয়নের বর্তমান সদস্য।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে কালিশংকরপুর এলাকায় অবস্থানকালে একদল সশস্ত্র সন্ত্রাসী তার ওপর অতর্কিতহামলা চালায়। সন্ত্রাসীদের এলোপাতাড়ি হামলায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


হরিণাকুণ্ডু থানার পুলিশ জানায়, নিহতের মরদেহ বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান শুরু হয়েছে। এই আকস্মিক হত্যাকাণ্ডে এলাকায় চরম শোক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)