সরোজগঞ্জে ৬ গ্রাম গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

সামারি ট্রায়ালে প্রত্যেকের এক বছরের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2026-09-10 ইং
সরোজগঞ্জে ৬ গ্রাম গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ছয় গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্প। পরে তাদের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) আদালতে হাজির করা হলে প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সদর উপজেলার সাতগাড়ি গ্রামের মৃত উম্মাদ আলীর ছেলে সুজন হোসেন (৪০) এবং শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদপাড়া গ্রামের মৃত ফরিদ উদ্দিনের ছেলে আমির হোসেন (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের সামনে পাকা সড়কের পাশে অভিযান চালায় পুলিশ। এসময় সন্দেহজনক অবস্থায় দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। তাদের কাছ থেকে মোট ছয় গ্রাম গাঁজা উদ্ধার করা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।


পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের সংক্ষিপ্ত বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহফুজুর রহমান নওশাদ বলেন, এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। মাদক বিক্রি, সরবরাহ কিংবা বহনের বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)