চুয়াডাঙ্গার মোমিনপুরে প্রবীণ আব্দুল বারীর পাশে জেলা পরিষশদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ

আপলোড তারিখঃ 2026-09-10 ইং
চুয়াডাঙ্গার মোমিনপুরে প্রবীণ আব্দুল বারীর পাশে জেলা পরিষশদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ ছবির ক্যাপশন:

জীবনের ১১২টি বসন্ত পেরিয়ে বার্ধক্যের ভারে নুয়ে পড়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালি গ্রামের বাসিন্দা আব্দুল বারী। বয়সের ভারে নানা শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গা জেলা পরিষদ ও মোমিনপুর ইউনিয়ন পরিষদ। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে প্রবীণ আব্দুল বারীর শারীরিক অবস্থা ও পারিবারিক পরিস্থিতির খোঁজখবর নিতে তার বাড়িতে যান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। এসময় তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র।


এসময় জেলা পরিষদের পক্ষ থেকে আব্দুল বারীর হাতে চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার জন্য ৫ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়। ভবিষ্যতে চিকিৎসার প্রয়োজন হলে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন শরীফুজ্জামান শরীফ।


এদিকে, মোমিনপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আব্দুল বারীর পরিবারের জন্য খাদ্যসামগ্রী ও পোষাক দেওয়া হয়। এর মধ্যে ছিল এক বস্তা চাল, তিন লিটার তেল, আটা, চিনি, লবণ ও ডাল। এছাড়া তার ব্যবহারের জন্য লুঙ্গি, গেঞ্জি ও গামছা দেওয়া হয়।


এসময় উপস্থিত ব্যক্তিরা বলেন, প্রবীণরা সমাজের ইতিহাস, অভিজ্ঞতা ও ঐতিহ্যের ধারক। জীবনের শেষপ্রান্তে এসে তাদের একাকিত্ব ও অসহায়ত্ব দূর করতে পরিবার, সমাজ ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে এগিয়ে আসা প্রয়োজন। আব্দুল বারীর মতো প্রবীণ মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, সামাজিক দায়বদ্ধতারও অংশ।


সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন, মোমিনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল হক, ইউনিয়ন পরিষদের সচিব চির কুমার সাহা কনক, চুয়াডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাসান আলী, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব ও মোমিনপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান মালিক, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস এবং সদর উপজেলা ওলামা দলের সভাপতি রফিকুল ইসলাম।


এছাড়া উপস্থিত ছিলেন পদ্মবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও পদ্মবিলা ইউনিয়ন পরিষদের কাউন্সিলর আজিবর হোসেন, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের কাউন্সিলর আব্দুর রাজ্জাক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শিশু বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদ, জেলা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক (১ নম্বর ওয়ার্ড), মোহাম্মদ আমিনুল ইসলাম (৭ নম্বর ওয়ার্ড), মোহাম্মদ আখতারুজ্জামান উজ্জ্বল (৯ নম্বর ওয়ার্ড), সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোছাম্মদ আইরিন আক্তার, সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোছাম্মদ রত্না আক্তার লতা, প্যানেল চেয়ারম্যান আসাদুল হকসহ সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)