চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শরীফুজ্জামান শরীফ

বিএনপির পক্ষে নারী ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

আপলোড তারিখঃ 2026-09-10 ইং
চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শরীফুজ্জামান শরীফ ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের আয়োজনে শহরের সাহিত্য পরিষদের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি কোর্ট মোড় পায়রা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সাহিত্য পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সাহিত্য পরিষদের হলরুমে আলোচনা এক সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, চুয়াডাঙ্গার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। প্রতিটি ইউনিয়নে তিনজন করে এবং পৌরসভাগুলোতেও তিনজন করে নেত্রীকে সাংগঠনিকভাবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হবে। তারা জনগণের পক্ষে থেকে কাজ করবেন।


তিনি আরও বলেন, চুয়াডাঙ্গার দুটি আসনেই বিএনপির পক্ষে নারী ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গায় সেভাবে পালন করা হয়নি। বর্তমান নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর মহিলা দলের সম্মেলন আয়োজনের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে নারী নেত্রীদের রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে সংগঠনকে আরও এগিয়ে নিতে মহিলা দলের নেত্রীদেরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।


শরীফুজ্জামান শরীফ বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হতে মহিলা দলের কোনো বিকল্প নেই। প্রতিটি গ্রামের মহিলা দলের সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে জনগণের জন্য যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো এবং সেসব বাস্তবায়নের অগ্রগতি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।


তিনি আরও বলেন, চুয়াডাঙ্গায় যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তা পাওয়ার পর সংশ্লিষ্ট পরিবারগুলোর কাছে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির বিষয়গুলো তুলে ধরতে হবে। একইভাবে কৃষকদের জন্য কৃষক কার্ডসহ জনগণের জন্য দলের ঘোষিত বিভিন্ন কর্মসূচি ও সুবিধার বিষয়েও মানুষকে জানাতে হবে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের জন্য যেসব উদ্যোগ নিয়েছিলেন, সেগুলোও মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।


তিনি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয়তাবাদী মহিলা দল পরস্পরের সহযোগী সংগঠন। মহিলা দলের জেলা ও উপজেলা পর্যায়ে নিজস্ব কমিটি রয়েছে। সংগঠন গঠনের শুরুতে বিএনপির সহযোগিতা নেওয়া হয়েছে, এখনো নেওয়া হচ্ছে। তবে নিজেদের সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করার দায়িত্ব মহিলা দলের নেত্রীদেরই নিতে হবে।


আগামী স্থানীয় নির্বাচন থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত দলকে সুসংগঠিত করার পাশাপাশি দলের মধ্যে থাকা সুবিধাভোগীদের চিহ্নিত করার জন্য মহিলা দলের নেত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।


আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল আলম বিলাস, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা ওলামা দলের আহ্বায়ক মওলানা আনোয়ার হোসেন ও সদস্যসচিব হাফেজ মওলানা মাহাবুল হক।


এছাড়া বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সিনিয়র সহসভাপতি ও সাবেক কাউন্সিলর শেফালী বেগম, যুগ্ম সম্পাদক সালমা জাহান পারুল, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন এবং মহিলা দলের নেত্রী রহিম বেগম ও ফেরদৌস লাকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা দলের নেত্রী রহিম বেগম ও ফেরদৌস লাকী।


এসময় সদর উপজেলা মহিলা দলের সভাপতি তেজেরা বেগম, আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের সভাপতি রিফাত সুলতানা বন্নী, দর্শনা থানা মহিলা দলের সভাপতি কোহিনুর বেগমসহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মহিলা দলের নেত্রীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)