ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ভাংবাড়ীয়া ইউনিয়নে এ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভাংবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম ঝন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান।
প্রধান অতিথির বক্তব্যে টিপু সুলতান বলেন, দলের সাংগঠনিক শক্তিই আমাদের সবচেয়ে বড় সম্পদ। তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হলে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত মত-পার্থক্য ভুলে দলের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বাড়াতে হবে এবং সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হতে হবে। একটি সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠনই যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম।
তিনি আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণশক্তি। তাদের মতামত, পরামর্শ ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। আগামী দিনে ভাংবাড়ীয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেন লাড্ডু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মিরা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান রাজা। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মজিরুল ইসলাম বিজু।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি ইয়াসমিন জলি, সাধারণ সম্পাদক সাগরী খাতুন, সহসভাপতি শাহারবানু ও যুগ্ম সাধারণ সম্পাদক রেক্সোনা খাতুন। এছাড়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ইনুচ আলী, মৎস্য দলের সভাপতি নাজমুল ইসলাম, ওলামা দলের সভাপতি সবদ আলী ও সাধারণ সম্পাদক জামাল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ভাংবাড়ীয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। সভার শেষদিকে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং দলের সিদ্ধান্ত বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
