উথলীতে বদ্ধ ঘরে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ

আপলোড তারিখঃ 2026-09-09 ইং
উথলীতে বদ্ধ ঘরে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলী বাজারের একটি বদ্ধ ঘর থেকে রবিউল ইসলাম (৩০) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উথলী বাজারপাড়ার (রেলস্টেশন সংলগ্ন) একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে ওই এলাকার এক ব্যবসায়ী দুর্গন্ধ পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে রাত ১২টার দিকে জীবননগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত রবিউল ইসলাম সালাম মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে তার মায়ের সঙ্গে উথলী বাজার এলাকায় বসবাস করতেন। স্থানীয়দের দাবি, রবিউল বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করলেও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। সম্প্রতি তিনি মানসিকভাবেও অসুস্থ ছিলেন বলে জানান তারা।


স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিনভর উথলী বাজার এলাকায় প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের সন্দেহ হয়। পরে এক ব্যবসায়ী ৯৯৯-এ ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বদ্ধ ঘরের দরজার ফাঁক দিয়ে ভেতরে একটি মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে দরজা খুলে মরদেহটি উদ্ধার করা হয়।


জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, ঘরের ভেতরে মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। লাশের বেশিরভাগ অংশ পচে-গলে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মঙ্গলবার সকালে পুলিশ মরদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)