দামুড়হুদায় ৩ গ্রাম গাঁজাসহ যুবক আটক

সামারি ট্রায়ালে ১৫ দিনের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2026-09-08 ইং
দামুড়হুদায় ৩ গ্রাম গাঁজাসহ যুবক আটক ছবির ক্যাপশন:

দামুড়হুদায় ৩ গ্রাম গাঁজাসহ মকবুল হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচারে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মকবুল হোসেন দামুড়হুদা দশমীপাড়ার মৃত আব্দুল করিমের ছেলে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে হাউলী ব্রিজের পূর্ব পাশে পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, তাঁর দেহ তল্লাশি করে ৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার তাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালতে) হাজির করা হলে আদালত ওই সাজা দেন। এদিকে, একই দিনে দামুড়হুদা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও চার আসামিকে আটক করেছে পুলিশ। তারা হলেন- দলকা লক্ষ্মীপুর (গয়েশপুর) গ্রামের জিহাদ আলী ওরফে তরুণ, উত্তর চাঁদপুর গ্রামের আব্দুল আজিজ ওরফে আজিত, হুদাপাড়া মাঝপাড়ার মো. রমজান ওরফে উজালী এবং বিষ্ণুপুর মাস্টারপাড়ার মো. রাজন। আটক চারজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক ব্যবসায়ী ও ডাকাতসহ অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)