দামুড়হুদায় অপরিস্কার কাপড় ফেলা নিয়ে বিরোধ

প্রতিবেশীর বাঁশের আঘাতে একজন নিহত

আপলোড তারিখঃ 2026-09-08 ইং
দামুড়হুদায় অপরিস্কার কাপড় ফেলা নিয়ে বিরোধ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লাহ গ্রামে অপরিস্কার কাপড় ফেলা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীর সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে বাঁশের আঘাতে গুরুতর আহত ফরিদুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার ভোর ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ফরিদুল ইসলাম (৪৫) উপজেলার সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামের আবু হোসেন চৌকিদারের ছেলে।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা, গত রোববার বিকেল ৫টার দিকে দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লাহ গ্রামের প্রতিবেশী দুলালের বাড়িতে ছেঁড়া কাপড় ফেলা নিয়ে প্রতিবেশী আবু হোসেন চৌকিদারের ছেলে ফরিদুল ইসলামের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এসময় দুলাল বাঁশ দিয়ে ফরিদুল ইসলামের মাথায় আঘাত করিলে সে রক্তাত্ব জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এতে ফরিদুল ইসলাম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে  সেখানে তাঁরঅবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।  রাতেই তাঁকে রাজশাহী নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোর ৬ টার দিকে  তাঁর মৃত্যু হয়।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিবেশীর বাশের আঘাতে একজনের মৃত্যু হয়েছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)