অনলাইনে ইলিশ-জুতার অবিশ্বাস্য ছাড়ের ফাঁদ, গ্রেপ্তার ৩

এক জোড়া জুতার নামে ইবি শিক্ষার্থীর ৮৫ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি

আপলোড তারিখঃ 2026-09-08 ইং
অনলাইনে ইলিশ-জুতার অবিশ্বাস্য ছাড়ের ফাঁদ, গ্রেপ্তার ৩ ছবির ক্যাপশন:

সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিশ মাছ, জুতা, খেলনা ও ফার্নিচারের বাজারমূল্যের চেয়ে অস্বাভাবিক কম দামে বিক্রির লোভনীয় বিজ্ঞাপন। এরপর পণ্য হোম ডেলিভারির কথা বলে অগ্রিম টাকা নিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ। অনলাইনে দীর্ঘদিন ধরে চলে আসা এমনই এক প্রতারক চক্রের মূল তিন হোতাকে নড়াইল থেকে গ্রেফতার করেছে ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গতকাল সোমবার নড়াইল সদর উপজেলার ভওয়াখালী এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নড়াইল সদরের ভওয়াখালী গ্রামের সাকিব হোসেন আশিক (২৩), আরাফাত মোল্লা (২২) এবং মিনহাজুর রহমান (২২)। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একাধিক মোবাইল ফোন, বায়োমেট্রিক সিমকার্ড ও ডিজিটাল আলামত উদ্ধার করা হয়েছে।


    অতিরিক্ত পুলিশ সুপার মুশকুর রহমান জানান, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝহবধশবৎং ঐঁন ইউ সহ নানা ভুয়া পেজ খুলে বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে ব্র্যান্ডের পণ্য সরবরাহের লোভনীয় অফার দিত। সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী রিয়াজ পারভেজ তাঁদের একটি পেজে জুতার বিজ্ঞাপন দেখে অর্ডার করেন। পরবর্তীতে নানা ফন্দি-ফিকির ও কৌশলে ওই শিক্ষার্থীর কাছ থেকে অনলাইন পেমেন্টের মাধ্যমে এক জোড়া জুতার বিপরীতে ৮৫ হাজার ৫১৬ টাকা হাতিয়ে নেয় চক্রটি। টাকা নেওয়ার পরপরই ওই শিক্ষার্থীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।


    ইবির ভুক্তভোগী শিক্ষার্থী রিয়াজ পারভেজ ঝিনাইদহ সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানালে তথ্যপ্রযুক্তির সাহায্যে প্রতারক চক্রটির অবস্থান চিহ্নিত করা হয়। এ ঘটনায় গত ২৫ জুলাই মহেশপুর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছিল।


    পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তরুণরা অনলাইনে ইলিশ মাছ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় নানা পণ্যের কথা বলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করেছেন। এ চক্রের সঙ্গে জড়িত বাকি সদস্যদের আইনের আওতায় আনতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।


    পুলিশ সুপার অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অতিরিক্ত ছাড় বা অস্বাভাবিক কম দামের বিজ্ঞাপন দেখে যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা পেজকে বিশ্বাস না করার অনুরোধ জানিয়েছেন। এছাড়া তিনি বিক্রেতার পরিচয় ও পণ্যের গুণগত মান নিশ্চিত না হয়ে কোনো অবস্থাতেই অগ্রিম অর্থ না পাঠানোর আহ্বান জানান। তিনি অনলাইনে প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানা বা সাইবার পুলিশকে জানানোর পরামর্শ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)