চুয়াডাঙ্গার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান বদলি

নতুন দায়িত্বে নুরুল ইসলাম

আপলোড তারিখঃ 2026-09-08 ইং
চুয়াডাঙ্গার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান বদলি ছবির ক্যাপশন:

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারকে বদলি করে রংপুরের তাজহাটে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মুখ্য প্রশিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে। অন্যদিকে, নতুন উপ-পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. নুরুল ইসলামকে। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (কৃষি) ক্যাডারের এই রদবদলের নির্দেশ দেওয়া হয়।


রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শহীদ উল্লাহ। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই আদেশে রংপুরের তাজহাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মুখ্য পরিদর্শক মো. মাহবুবুর রহমানকে নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।


এদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে বদলিকৃত উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারে বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে বৃক্ষরোপণ প্রকল্প অনিয়মের অভিযোগে যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন ঢাকায় প্রধান কার্যালয়ে জমা দিয়েছে যশোর আঞ্চলিক কৃষি অফিস। তবে জেলা প্রশাসনের তদন্ত এখনো চলমান বলে জানাগেছে। এরই মধ্যে উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মুখ্য প্রশিক্ষকের দায়িত্ব দেয়াকে অনেকেই ডিমোশন পোস্টিং হিসেবে ধারণা করছেন। তবে এ বিষয়ে কৃষি বিভাগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)