মুজিবনগরের তিন ইউনিয়নে শ্রমিকলীগের সম্মেলন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2017-11-27 ইং
মুজিবনগরের তিন ইউনিয়নে শ্রমিকলীগের সম্মেলন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর, মোনাখালি, বাগোয়ান ইউনিয়নের জাতীয় শ্রমিকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কেদারগঞ্জ বাজার প্রাঙ্গনে মুজিবনগর উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম সেলিমের সঞ্চালনায় মুজিবনগর উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিকলীগের মুজিবনগর উপজেলার ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ মেহেরপুর জেলা শাখার আহবায়ক এনামুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের যুগ্ম আহবাহক মাহবুব এলাহী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেদারগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কুতুবউদ্দীন মল্লিক, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু, বাগোয়ান ইউপি যুবলীগের আহবায়ক আজিজুর রহমান মোংলা, যুগ্ম আহবায়ক বাবুল মল্লিক, মোনাখালি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহ ওয়ালীউল্লাহ সোহাগ। অনুষ্ঠানে জাতীয় শ্রমিকলীগের মোনাখালি ইউনিয়নের মোমিনুল ইসলাম সভাপতি বাহাল মন্ডল সাধারণ সম্পাদক, বাগোয়ান ইউনিয়নের সেবাস্তিন মন্ডল ঝড়ু সভাপতি, শরিফুল ইসলাম সাধারণ সম্পাদক এবং দারিয়াপুর ইউনিয়নের শফিকুল ইসলাম সভাপতি ও মেহেদি হাসান চঞ্চলকে সাধারণ সম্পাদক করে তিন ইউনিয়নের জাতীয় শ্রমিকলীগের কমিটি ঘোষনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)