জীবননগরে আউশ ধান কাটা শুরু, দাম নিয়ে হতাশ কৃষকেরা

আপলোড তারিখঃ 2026-09-07 ইং
জীবননগরে আউশ ধান কাটা শুরু, দাম নিয়ে হতাশ কৃষকেরা ছবির ক্যাপশন:

জীবননগরে আউশ ধান কাটা শুরু হয়েছে। মাঠজুড়ে এখন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। চলতি মৌসুমে উপজেলার ৮টি ও ১টি পৌরসভায় আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। তবে দাম নিয়ে হতাশ কৃষকেরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্যমতে, চলতি মৌসুমে এ এ উপজেলায় প্রায় ৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। মাঠের সোনালি ধান ঘিরে কৃষকদের মনে বইছে আনন্দের আমেজ। অনেকেই ধান কেটে বাড়ির আঙিনায় মাড়াইয়ের কাজ শুরু করেছেন। 


কয়া গ্রামের কৃষক শরিফুল জানান, আউশ ধানের বেশ ভালো ফলন হয়েছে। ইতোমধ্যে ধান কাটা শুরু করেছেন এবং প্রতি বিঘায় প্রায় ১৬ থেকে ১৭ মণ ধান পাচ্ছেন। গয়েশপুর এলাকার কৃষক খালেক মিয়া বলেন, আউশ ধান কাটা শুরু করেছি, ফলনও বেশ ভালো। এই ধান কেটে আবার রোপা আমন ধান চাষ করব। এতে আমাদের বাড়তি আয় হবে। তবে গতবারের তুলনায় এবার ধানের দামটা অনেক কম। এ বছর প্রতি মন ধান বিক্রি হচ্ছে ৮৯০ থেকে ৯০০ টাকা মন।
জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন বলেন, উপজেলায় মোট ৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়েছে। এ বছর আউশ ধানে বাম্পার ফলন হওয়ায় কৃষকেরা বেশ আনন্দিত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)