আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতির মায়ের সুস্থতা কামনায় দোয়া

আপলোড তারিখঃ 2026-09-07 ইং
আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতির মায়ের সুস্থতা কামনায় দোয়া ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুনের মায়ের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার জুমার নামাজের পর আন্দুলবাড়ীয়া ইউনিয়নের প্রাচীন কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হযরত মাওলানা মো. তরিকুল ইসলাম।


পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট নিজ বাড়ির উঠানে অসাবধানতাবশত পা পিছলে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর মেরুদণ্ডের তিনটি হাড় ভেঙে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে নিজ বাড়িতে শয্যাশায়ী অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)