মেহেরপুরে অরণি থিয়েটারের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপলোড তারিখঃ 2017-11-27 ইং
মেহেরপুরে অরণি থিয়েটারের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে অরণি থিয়েটারের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সন্ধ্যায় শহীদ সামসুজ্জোহা পার্কের মফিজুর রহমান মুক্তমঞ্চে অতিথি কথন অনুষ্ঠিত হয়। অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, সাংস্কৃতি কর্মী ও সংগঠক মাহবুবুল হক মন্টু, অরণি থিয়েটারের সাধারণ সম্পাদক আতিক স্বপন প্রমুখ। তবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটক `যাহা বলিব ভুল বলিব` মঞ্চায়ন করা হয়নি সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হয়নি। মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা সমাজকর্মী ফেরদৌস আরা চুনীর মৃত্যুর কারণে স্থগিত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)