গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে জাভেদ মাসুদ মিল্টন

গণতন্ত্রের অগ্রযাত্রা ঠেকাতে জামায়াতের ষড়যন্ত্র

আপলোড তারিখঃ 2026-09-07 ইং
গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে জাভেদ মাসুদ মিল্টন ছবির ক্যাপশন:

‘১৯৭১ সালের পরাজিত শক্তি জামায়াতে ইসলামী বর্তমান সরকারের অগ্রগতি মেনে নিতে পারছে না’ বলে মন্তব্য করেছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন। তিনি বলেন, ‘তেল-গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে তারা লংমার্চ করেছে। দীর্ঘদিন তারা গোপনে থেকে ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের ব্যবসা-বাণিজ্য ও জীবনযাপন করেছে।’ গতকাল রোববার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাংনীতে আনন্দ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।


জাভেদ মাসুদ মিল্টন আরও বলেন, ‘এই গুপ্তবাহিনী আবারও ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে পরাধীন করতে চায়। তারা গণতন্ত্রের অগ্রযাত্রা থামিয়ে এ দেশের মানুষের ভাগ্য নিয়ে তামাশা করতে চায়। তাই এই স্বাধীনতাবিরোধী শক্তিকে প্রতিহত করতে হবে।’ তিনি বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার তেল, গ্যাস ও দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। এই পরিস্থিতি স্বাভাবিক করতে হলে বর্তমান সরকারকে সময় দিতে হবে।’


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে গাংনী উপজেলার বাঁশবাড়িয়া বাজার থেকে আনন্দ মিছিল বের করা হয়। জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, মুজিবনগর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)