জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

৭৬ বোতল ভারতীয় মদ জব্দ

আপলোড তারিখঃ 2026-09-06 ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে ৭৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল শনিবার ৫৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৩/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের মঞ্জু মিয়ার বাঁশবাগানে অভিযান পরিচালনা করা হয়। হাবিলদার প্রদীপ কুমারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

অপরদিকে, দিবাগত রাত ২টার দিকে শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১০৫-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের মো. মালেকের সিমখেতের পাশ থেকে আরও ৩৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। নায়েব সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)