দামুড়হুদায় শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে শরীফ

খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

আপলোড তারিখঃ 2026-09-06 ইং
দামুড়হুদায় শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে শরীফ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর ফুটবল মাঠে ‘শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বৃষ্টির মধ্যেই ছাদরাতুল মোমিন সংঘের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে মো. শরীফুজ্জামান শরীফ বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের মাঠমুখী করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, শহিদ জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে এলাকার তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত আশাব্যঞ্জক। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব বিপুল হাসান হাজি, দামুড়হুদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আবুল হাসেম এবং জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী।

উদ্বোধনী ম্যাচে মেহেরপুর জেলার রাজাপুর একাদশের মুখোমুখি হয় দামুড়হুদা উপজেলার চিতলা ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় চিতলা ফুটবল একাডেমি।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দেখতে ইব্রাহিমপুর মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। বৃষ্টির মধ্যেও দর্শকদের মধ্যে খেলা নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)