চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ফকিরপাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হাটকালুগঞ্জ

আপলোড তারিখঃ 2026-09-04 ইং
চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাটকালুগঞ্জে মরহুম আফসার মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় হাটকালুগঞ্জ ফুটবল একাডেমি ১-০ গোলে দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, বিএনপির সিনিয়র সদস্য আরশেদ আলী কালু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানি খন্দকার, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক লাল্টু। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।


টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করেন জেলা ছাত্রদলের সহসভাপতি মো. সাদ্দাম হোসেন, পৌর যুবদলের নেতা মো. লালন সর্দার, মো. সাইদ আলী, শাহরুখ আহমেদ ও একা। ফাইনাল খেলা শেষে বিজয়ী হাটকালুগঞ্জ ফুটবল একাডেমিকে পুরস্কার হিসেবে একটি বড় খাসি ছাগল এবং রানার্সআপ ফকিরপাড়া ফুটবল একাডেমিকে ৬ হাজার টাকা দেওয়া হয়। খেলাকে ঘিরে হাটকালুগঞ্জ মাঠে স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে একমাত্র গোল করে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে হাটকালুগঞ্জ ফুটবল একাডেমি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)