চুয়াডাঙ্গার বেলগাছি মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে শরীফুজ্জামান শরীফ

অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

আপলোড তারিখঃ 2026-09-04 ইং
চুয়াডাঙ্গার বেলগাছি মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে শরীফুজ্জামান শরীফ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি ফুটবল মাঠে নবদিগন্ত সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। নবদিগন্ত সংঘের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. শরীফুজ্জামান শরীফ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক হামিদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব বিপুল হাসান হাজী ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম রাজা।


এসময় আরও উপস্থিত ছিলেন আবু জাফর বিশ্বাস, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আহসানুর হক মিলন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মতিউর রহমান মিশর, সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব সবুজ এবং কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।


উদ্বোধনী খেলায় মেহেরপুরের গাংনী উপজেলার মালসাদাহ ফুটবল একাদশের মুখোমুখি হয় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাপিতখালি ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মালসাদাহকে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করে নাপিতখালি ফুটবল একাদশ।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. শরীফুজ্জামান শরীফ বলেন, ‘খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তরুণদের মাঠমুখী করার পাশাপাশি এলাকার মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী হবে।’


তিনি আরও বলেন, চুয়াডাঙ্গায় খেলাধুলার পরিবেশ আরও উন্নত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নবদিগন্ত সংঘের এই আয়োজনের সফলতা কামনা করছি এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)