ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ভারতের শিলিগুড়ি থেকে আসা দু’জন ব্যক্তির সাথে সৌজন্য মত বিনিময় অনুষ্ঠিত হয়। ভারতের শিলিগুড়ির রাজা মজুমদার ও খুদিরাম বর্মণ একত্রে বাংলাদেশে আসলে রাজা মজুমদারের বাপদাদার ভিটে আলমডাঙ্গা উপজেলা বাড়াদী ইউনিয়নের পোলতাডাঙ্গা গ্রামে বেড়াতে যান এবং তার পৈত্রিক ভিটা পরিদর্শন করেন। এরপর বাড়াদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বাসায় বেশ কিছু সময় অতিবাহিত করেন। বিকাল ৫টার দিকে আলমডাঙ্গা প্রেসক্লাবের কাছে আসলে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য চা চক্রে মিলিত হয়। এ সময় রাজা মজুমদার বলেন, আমার পিতা ভুদেব মজুমদার ও দাদা গৌর চন্দ্র মজুমদার যাকে সকলেই গৌর মজুমদার নামে চিনতেন। প্রায় ৫০ বছর আগে ভারতে চলে যান। এরপর থেকে আমার পিতামহরা ভারতের শিলিগুড়িতে বসবাস করতে থাকে। রাজা মজুমদার বর্তমানে শিলিগুড়িতে ষ্টিল ফার্নিচার ও পরিবহনের ব্যবসা করেন। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, সিনিয়র সহসভাপতি রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ^াস, সাংগঠনিক সম্পাদক ফিরোজ ইফতেখার, নির্বাহী সদস্য সাহাবুল ইসলাম, হাসিবুল হক, ইখলাচ উদ্দিন, শাহিন আলম, মাসুদ রানা প্রমুখ। তারা আলমডাঙ্গা বধ্যভূমি, সত্যনারায়ণ মন্দিরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তারা আলমডাঙ্গার সাংবাদিকদের ভারতের দার্জিলিং ভ্রমণের আমন্ত্রণ জানান।
