আলমডাঙ্গার কুমারীতে বিষ খাইয়ে ১০টি মুরগী হত্যার অভিযোগ

আপলোড তারিখঃ 2017-11-27 ইং
আলমডাঙ্গার কুমারীতে বিষ খাইয়ে ১০টি মুরগী হত্যার অভিযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কুমারী গ্রামের মিজানুরের পোষা ১০টি দেশি মুরগী কে বা কারা বিষ খাইয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, কুমারী ফুটবল মাঠের পাশের গ্রামের মৃত শমসের আলীর ছেলে মিজানুর মুরগী পুশে জীবিকা নির্বাহ করে আসছে। গতকাল কে বা কারা তার ডিমপাড়া ১০টি মুরগী বিষ প্রয়োগ করে মেরে ফেলেছে। মিজানুরের পরিবারের একমাত্র অবলম্বন ডিমপাড়া মুরগী মারা যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছে। তিনি এই প্রতিবেদককে জানান, আমার সন্দেহ মুরগী গুলি পাশের ইমদাদুলের জমিতে মাঝে মধ্যে ফসল খায় বলে হিংসাত্মক হয়ে সে বিষ প্রয়োগ করে মুরগীগুলো মেরে ফেলেছে। তার দাবী তদন্তপূর্বক দোষী ব্যক্তিকে শাস্তি প্রদান করা যাতে, সে আমার মত অন্য কারো সর্বনাশ করতে না পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)