ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটায় কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা যুবদলের সদস্য ও কেডিকে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবু সামা টোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন মাস্টার।
প্রধান বক্তার বক্তব্যে জেলা যুবদলের সহসভাপতি তানভীর হোসেন রাজীব বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি, সার্কের স্বপ্নদ্রষ্টা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেডিকে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, সহসভাপতি টিপু সুলতান, বিএনপি নেতা ও শিক্ষক রাজু আহমেদ, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকরামুল হক নয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রাজু আহমেদ-১, জীবননগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ-২, জীবননগর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক বাপ্পা রাজ এবং বিএনপি নেতা মশিয়ার রহমান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেডিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মশিয়ার রহমান, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফুল শাহ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হান্নান মোড়ল ও সাধারণ সম্পাদক মিলন শাহ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস শুকুর ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সলেমান হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস এবং কেডিকে ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মিঠু।
এছাড়া কেডিকে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজন আহমেদ।
