বিপ্লবী কবি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আর নেই

আপলোড তারিখঃ 2026-09-03 ইং
বিপ্লবী কবি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আর নেই ছবির ক্যাপশন:

বিশ্ব বাঙালি সম্মেলন ও কবিতা কংগ্রেসের সম্মানিত সভাপতি, বিপ্লবী কবি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ আব্দুল খালেক চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বুধবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


মুহাম্মদ আব্দুল খালেক কেবল একজন কবিই ছিলেন না, তিনি ছিলেন একজন নির্ভীক বীর মুক্তিযোদ্ধা। দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজীবন তিনি কলম ও কর্মের মাধ্যমে বিপ্লবের বাণী প্রচার করে গেছেন। বিশ্বজুড়ে বাংলা ভাষা ও সাহিত্যকে ছড়িয়ে দিতে 'বিশ্ব বাঙালি সম্মেলন ও কবিতা কংগ্রেস'-এর সভাপতি হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দেশে এবং বিদেশে বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।


মরহুমের পরিবার ও শুভাকাক্সক্ষীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সকাল ১০টায় আজিমপুর হানিফ মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে দাফন করা হতে পারে।
কবির প্রয়াণে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী ও গুণগ্রাহীরা শ্রদ্ধাভরে স্মরণ করছেন কবির সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ও জীবন্ত স্মৃতিকে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা খান আখতার সোহেন, কবি সোহেল রানা, কবি বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজম, কবি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, কবি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, কবি ইসমাইল হোসেন, কবি ও সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, গাঙচিল ভারতের সভাপতি কবি ও সম্পাদক রাজিব ঘাটি, কবি ও সাংবাদিক ভারত বরুণ চক্রবর্তী, বিশ্ব বাঙালি সম্মেলনের সকল সদস্যবৃন্দসহ অসংখ্য কবি-সাহিত্যিক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)