ছবির ক্যাপশন:
দর্শনায় চাঁদা চাওয়ার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গত ৩০ আগস্ট এই মামলা করা হয়েছে। মামলার বাদী হাকিম আব্দুল হান্নান অভিযোগ করে বলেন, গত ২৬ আগস্ট দুপুর ১২টা ২৮ মিনিটের দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া সিতাব আলীর ছেলে মজনু মিয়া (৪২) ও তার সহযোগী বগুড়া জেলার শিবগঞ্জ থানার জাহাঙ্গীরাবাদের মৃত ডাবলু ফকিরের ছেলে সাগর ফকির (৪৩), জীবননগর থানার রথিরামপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আরেফিন হোসেন (৪০), একই গ্রামের ফকির চাঁদ আলীর ছেলে আখের আলী ও দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে সোহেল হোসেন (৩৫) তার দোকানের সামনে মোটরসাইকেলযোগে তার দর্শনা বাসস্ট্যান্ড হান্নান ফার্মেসী প্রতিষ্ঠানের সামনে এসে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি, ভয়-ভীতি দেখিয়ে দাবি করে।
চাঁদা না দিলে খুন করে গুম করে ফেলার হুমকি দিয়ে প্রকাশ্যে হুমকি দিয়ে চলে যায়। এসময় মজনু মিয়া মোটরসাইকেলে নিয়ে দাঁড়িয়ে থাকার ছবি ধারণ করে পাশের এক দোকানদার। এ ঘটনার পর তিনি গত ৩০ আগস্ট চুয়াডাঙ্গা জজ কোর্টে গেলে সেখানেও তাকে মারপিট করার উদ্দেশ্যে ঘিরে ফেলে। এসময় অ্যাডভোকেট মানিক আকবরের চেম্বারে গিয়ে রক্ষা পান। পরে অ্যাডভোকেটের সহযোগিতায় বাড়ি ফিরেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় দিন পার করছেন। এ বিষয়ে জানতে মামলার প্রধান আসামি মজনু মিয়ার কাছে নম্বরে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
