চাচাতো ভাইয়ের দায়ের কো পে পা বিচ্ছিন্ন কৃষকের

আপলোড তারিখঃ 2026-09-01 ইং
চাচাতো ভাইয়ের দায়ের কো পে পা বিচ্ছিন্ন কৃষকের ছবির ক্যাপশন:

ঝিনাইদহের গোয়ালপাড়া বাজার এলাকায় পারিবারিক কলহ ও পূর্ব বিরোধের জেরে আবু মুসা (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে এক পা বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আবু মুসা গোয়ালপাড়া গ্রামের আবু কাশেম মোল্লার ছেলে। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টারদিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মামুন মোল্লা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। অভিযুক্ত মামুন মোল্লা স্থানীয় গোয়ালপাড়া বাজারে দোকানে চুরির মামলায় কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছিল বলেও নিশ্চিত করেছে পুলিশ।


পুলিশ জানিয়েছে, কৃষক আবু মুসা মাঠের কাজ শেষ করে বিকালে বাড়িতে ফিরে নিজের ছেলেকে খেলার মাঠ থেকে আনতে যাচ্ছিলেন। পথের মধ্যে আবু মুসার চাচাতো ভাই মামুন মোল্লা ধারালো অস্ত্র (রামদা) দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয়রা ছুটে এলে মামুন পালিয়ে যায়। পরে ভুক্তভোগী আবু মুসাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।


আহতের স্ত্রী বিউটি খাতুন বলেন, মামুন সম্পর্কে আমার স্বামীর চাচাতো ভাই। ও (মামুন) প্রায়ই নেশা করে এবং তার স্ত্রীকে মারপিট করতো, বাকবিতণ্ডায় জড়াতো। এসব কাজে তাকে বাধা দিত আমার স্বামীসহ পরিবারের অন্যরা। এতে ক্ষিপ্ত হয়েই সে আবু মুসাকে কুপিয়েছে। আমরা তার শাস্তি চাই।


ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিহা তাহসিন বলেন, আহতের শরীর থেকে ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বাম পায়ে কয়েকটা ধারালো অস্ত্রের আঘাত আছে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।


ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, পারিবারিক বিরোধে ঘটনাটি ঘটেছে। তবে অভিযুক্ত মামুন মোল্লা নেশা করতো এবং পূর্বে বাজারের দোকানে চুরির মামলায় গ্রেপ্তারও হয়েছিল। সে ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে আটকে অভিযান চলমান আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)