মাথাভাঙ্গা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

আপলোড তারিখঃ 2026-09-01 ইং
মাথাভাঙ্গা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের মোল্লাপাড়ায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ময়জান নেছা (৭৫) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ময়জান নেছা ভাংবাড়ীয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত আকবার কারিকরের স্ত্রী।


স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে ময়জান নেছা মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা নদী থেকে ময়জান নেছাকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।


বৃদ্ধার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আকস্মিক এ ঘটনায় মোল্লাপাড়া এলাকায়ও নেমে আসে শোকের পরিবেশ। এদিকে, খবর পেয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনাস্থলের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)