জীবননগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপলোড তারিখঃ 2026-09-01 ইং
জীবননগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ছবির ক্যাপশন:

জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের গত শনিবার সংবর্ধনা দেওয়া হয়। জীবননগর পাইলট হাইস্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর থানার পরিদর্শক আতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর পাইলট হাইস্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক মো. আমিন উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মিকাইল হোসেন, জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রেবেকা সুলতানা।


অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের জীবনে ভালো ফলাফল অর্জন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভালো মানুষ হিসেবে গড়ে ওঠাও জরুরি। আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। নিজেদের মেধা, সততা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।


অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। পরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)